কোনও কোর্সে ভর্তির আগে, আপনাকে অবশ্যই কোর্সের পাঠ্যক্রমটি সাবধানে পর্যালোচনা করতে হবে। ভর্তি হওয়ার পর, যদি আপনি বলেন, “আমি ওয়েবসাইটের এই অংশটি দেখিনি,” অথবা “আমি এটি মনোযোগ সহকারে পড়িনি,” অথবা “আমার চোখ এটি মিস করেছে” – তাহলে আমরা এই ধরনের অনুরোধ গ্রহণ করতে পারবো না । কোনও আংশিক রিফান্ডের অনুরোধ গ্রহণযোগ্য নয়। উদাহরণস্বরূপ, আপনি কোর্সের মাঝখানে এসে বলতে পারবেন না । যে “আমি কোর্সটি চালিয়ে যাবো না, অর্ধেক টাকা আপনি কেটে নিন এবং বাকি টাকা আমাকে ফেরত দিন ।” এই ধরনের আংশিক রিফান্ডের অনুরোধ আমাদের প্ল্যাটফর্মে কখনই গ্রহণ করা হবে না ।
একবার আপনি “প্রাণশক্তি একাডেমি” থেকে একটি কোর্স বা একের অধিক কোর্স কিনলে, কোনও রিফান্ড হবে না । প্রতিটি কোর্সের পৃষ্ঠায় সবকিছু বিস্তারিত ভাবে লেখা থাকে । তাই আমরা আপনাকে অনুরোধ করছি কোর্স কেনার আগে সাবধানে বিষয়বস্তু পর্যালোচনা করার জন্য সময় নিন । কোনও কোর্সের মাঝখানে এসে অনুরোধ করবেন না । যে আমি আমার অগ্রগতি পুনরায় সেট করুন, আমি আবার শুরু থেকেই কোর্সটি করতে চাই ।
আমাদের লক্ষ্য হল আপনার শেখার যাত্রা মসৃণ এবং উপভোগ্য করা । তবে এটি কেবল তখনই সম্ভব যদি আপনি শুরু থেকেই এটি বুঝতে পারেন । ভুল বোঝাবুঝি এড়াতে আমাদের এটাই প্রচেষ্টা ।
বিশেষ দ্রষ্টব্য: দেখুন, জন্ম ও মৃত্যুর মালিক “ঈশ্বর গড আল্লাহর” হাতে । আমরা কেউ জানি না কখন কে, এই পৃথিবী ছেড়ে চলে যাবে এবং আমার চলে যাওয়ার পর আমার ওয়েবসাইটের কী হবে তাও আমরা জানি না । একটি ওয়েবসাইট চালানোর জন্য, ডোমেইন, হোস্টিং প্রয়োজন এবং এগুলি মাসিক বা বার্ষিক ভাবে পুনরায় সচলকরণ করতে হয়, অন্যথায় এগুলি আর কাজ করে না। ঈশ্বর না করুন, যদি আমি মারা যাই এবং নিয়মিত অর্থ প্রদান না করা হয়, তাহলে কেউ এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারবে না । অতএব, আমার মৃত্যুর পরে, কেউ আমাকে দায়ী করতে পারবে না বা আমি দায়ী থাকবো না – যদি আপনি আমাদের কোর্সটি নিতে চান, তাহলে আপনি এটি নিতে পারেন । অন্যথায় আমাকে আমাদের কোর্সটি না কেনার জন্য অনুরোধ করা হচ্ছে ।

