Skip to content
  • +91 8436001477
  • info@pranshaktiacademy.in
  • হোম
  • সকল কোর্স
  • ড্যাশবোর্ড
  • যোগাযোগ
  • ছাত্র-ছাত্রী যাচাইকরণ
ACCOUNT

প্ল্যাটফর্ম ব্যবহারের শর্তাবলী

একাউন্ট/প্রোফাইল ক্রিডেনশিয়ালস :- আপনার অ্যাকাউন্ট ক্রিডেনশিয়ালস ( ইউজারনেম এবং পাসওয়ার্ড ) একান্তই আপনার ব্যক্তিগত । এগুলো অন্য কোনো ব্যাক্তি সাথে শেয়ার করা কোন ভাবেই কাম্য নয় । অ্যাকাউন্ট ক্রিডেনশিয়ালস অন্য কোনো ব্যাক্তি সাথে শেয়ার করা হলে । আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় বিনা নোটিশে টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর সেই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না ।

এই কোর্স গুলো সিংগেল ইউজার একাউন্টের জন্য, অর্থাৎ যিনি কিনেছেন শুধুমাত্র তার ব্যবহারের জন্য। একই বাসায়/এলাকায় অবস্থানরত “ভাই/বোন/আত্মীয়স্বজন কেন ব্যবহার করতে পারবে না” এধরণের প্রশ্ন করা থেকে অনুগ্রহ করে বিরত থাকবেন ।  আপনি এই কোর্স গুলো একটি মাত্র ডিভাইস থেকে একসেস করতে পারবেন । আপনি আরেকটি ডিভাইসে লগইন করলে পুর্বের ডিভাইস থেকে লগ আউট হয়ে  যাবেন ।

কোর্সে এনরোলমেন্ট এর সময় অথবা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের সময় আপনার দেওয়া সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । কোন কারণে আপনি যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং আমরা সেটি বুঝতে পারি, তাহলে আপনার একাউন্টে যেকোন ধরণের সীমাবদ্ধতা দেবার অধিকার Pranshakti Academy এর থাকবে । মনে রাখবেন আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন- কোর্স সার্টিফিকেট, জব রেকোমেন্ডেশন লেটার, যেকোন ধরণের কমিউনিকেশনে আপনার দেওয়া তথ্য ব্যবহৃত হবে । কোনভাবেই এখানে কোন ধরণের কাস্টমাইজেশন বা পরিবর্তন গ্রহণযোগ্য নয়। উদাহরণস্বরূপ আপনি এনরোলমেন্ট এর সময় যে নাম ব্যবহার করবেন সেই নামেই আপনার সার্টিফিকেট তৈরি হবে ।

আমরা আপনাকে যে কোন ধরনের ফেক তথ্য যেমন ছদ্মনাম, ফেক ইমেইল এড্রেস, ফেক মোবাইল নাম্বার ইত্যাদি প্রদান থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি । এরকম কিছু করা হলে কোর্স এনরোলমেন্ট রিকুয়েস্ট গ্রহণ না করা অথবা রিজেক্ট করার অধিকার Pranshakti Academy এর থাকবে ।

কপিরাইট এবং কন্টেন্ট ডিস্ট্রিবিউশন:

Pranshakti Academy কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যে কোনো কোর্স ম্যাটেরিয়াল (ভিডিও, অডিও, ছবি অথবা যেকোন ডকুমেন্ট ) ফ্রি অথবা পেইড ডিস্ট্রিবিউশন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ । এরকম কিছু করা হলে এবং আমরা সেটি বুঝতে পারলে, ভারতীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার অধিকার আমরা রাখি । আমরা আশা করি, এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন ।

Pranshakti Academy এর প্রতিটি পেইড ভিডিও কন্টেন্ট এ Pranshakti Academy এর লোগো ওয়াটারমার্ক হিসেবে দেওয়া থাকে ।

Pranshakti Academy – এর কোর্স সম্পর্কিত যেকোনো ভিডিও, টেক্সট বা কনটেন্ট Pranshakti Academy কর্তৃপক্ষের থেকে লিখিত অনুমতি ছাড়া অন্য কারও সাথে অর্থের বিনিময়ে বা বিনামূল্যে আদান-প্রদান বা শেয়ার করা আইনত দন্ডনীয় অপরাধ ।

আমরা কোন ভাবেই চাই না, এই ভুলের জন্য একজন লার্নার এর ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ হোক । তাই নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে এবং সামগ্রিকভাবে কমিউনিটির পরিবেশ রক্ষার্থে আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য ।

পেমেন্ট:

আপনি আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনার পছন্দের পেমেন্ট চ্যানেল ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন । এর বাইরে অন্য কোন মানুষের কথায় ভিন্ন চ্যানেলে পেমেন্ট করে প্রতারিত হলে তার দায়ভার Pranshakti Academy নেবে না ।

সকল প্রকারের পেমেন্ট সক্রান্ত বিষয়ের জন্য Pranshakti Academy – এর সিদ্ধান্ত চূড়ান্ত । পেমেন্ট করার পূর্বে অবশ্যই কোর্সের মূল্য এবং মাধ্যম ভালো ভাবে দেখে নেবেন ।

সার্ভিস ডেলিভারি:

Pranshakti Academy প্লাটফর্মের সকল কোর্স ক্রয়ের সাথে সাথেই ইউজার এক্সেস করতে পারবেন । এক্ষেত্রে সার্ভিস ডেলিভারি টাইমলাইন একেবারে তাৎক্ষণিক । আপনি সাথে সাথেই লগইন করে আমাদের সার্ভিস পেতে পারবেন ।

আচরণ বিধি:

কোর্সে একজন বিগিনার থেকে এক্সপার্ট পর্যন্ত সবাইকে একই ভাবে মূল্যায়ন করা হবে । তাই একে অন্যকে অবশ্যই সম্মানের জায়গা নিশ্চিত করে মন্তব্য করতে হবে । কোনো ভাবেই কারো কোনো এক্টিভিটিতে যদি মনে হয় যে তিনি একজন গ্রুপ মেম্বার/এডমিনকে অসম্মান বা ছোট করছেন, Pranshakti Academy টিম তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এবং এক্ষেত্রে Pranshakti Academy টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।

জব প্লেসমেন্ট:

Pranshakti Academy  থেকে যে সকল কোর্সগুলি আপনি করবেন সেই কোর্সগুলি সম্পূর্ণ হওয়ার পরে আপনি চাকরি পাবেন এই রকম কিছু বিষয় নয় । আপনি আপনার নিজের যোগ্যতার উপরে আপনার চাকরি নির্ভর করবে । Pranshakti Academy থেকে কোর্স করলে আপনি চাকরি পাবেন না ।

শর্তাবলী পরিবর্তন:

Pranshakti Academy প্লাটফর্মের যেকোন কোর্স/সেবা যদি আপনি গ্রহণ করেন । কোন কোর্স বা কন্টেন্ট ক্রয় করেন । সেই ক্ষেত্রে ধরে নেওয়া হবে ‌। আপনি উপরের শর্তাবলি মেনে নিচ্ছেন । সেই সাথে যে কোনো সময় Pranshakti Academy কর্তৃপক্ষ শর্তাবলী পরিবর্তন ‌। পরিমার্জন বা সংশোধন করার অধিকার রাখে ।

ISO 9001:2015 Certified

পেজ

  • হোম
  • সকল কোর্স
  • ড্যাশবোর্ড

কুইক লিংক'স

  • আমাদের সম্পর্কে
  • রিফান্ড পলিসি
  • প্রাইভেসি পলিসি
  • প্ল্যাটফর্ম ব্যবহারের শর্তাবলী
  • সাপোর্ট

যোগাযোগ

S.K.Dutta Rd, Joynagar Mazilpur, West Bengal, Pin-743337

+91 8436001477

contact@pranshaktiacademy.in

Download Our App

Copyright 2026, Pranshakti Academy

  • Login
  • Register
Forgot Password?
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }
pranshaktiacademy.inpranshaktiacademy.in
Sign inSign up

Sign in

Don’t have an account? Sign up
Lost your password?

Sign up

Already have an account? Sign in

WhatsApp us