🕊️ এঞ্জেল থেরাপি (প্রাথমিক স্তর)
এঞ্জেল থেরাপি কী ?
( Angel Therapy – কী, কেন ও কিভাবে কাজ করে )
🪶 ভূমিকা
এঞ্জেল থেরাপি হল একটি স্পিরিচুয়াল হিলিং পদ্ধতি, যেখানে দেবদূত বা এঞ্জেলদের সহায়তা নিয়ে আমাদের জীবনের মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান করা হয়।
“এঞ্জেল” শব্দটি এসেছে গ্রীক শব্দ Angelus থেকে, যার মানে হলো “বার্তাবাহক”।
দেবদূতেরা সরাসরি ঈশ্বরের তরফ থেকে আমাদের কাছে আলো, ভালোবাসা ও বার্তা পৌঁছে দেন।
🌟 এই থেরাপি কীভাবে কাজ করে ?
এঞ্জেল থেরাপি হল —
✅ এঞ্জেলদের ডেকে সাহায্য চাওয়া
✅ তাঁদের দেওয়া বার্তা বোঝা
✅ তাঁদের শক্তি দিয়ে নিজেকে ও অন্যকে হিল করা
✅ নেতিবাচক শক্তি পরিষ্কার করা
এটি কেবল বিশ্বাস নয়, এটি এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা।
🌈 এঞ্জেল থেরাপির উপকারিতা
- মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে মুক্তি
- আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি
- জীবনের লক্ষ্য পরিষ্কার হওয়া
- সম্পর্কের উন্নতি
- নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা
- মেডিটেশনে গভীরতা ও আধ্যাত্মিক সংযোগ
🔮 কারা করতে পারেন?
- যাঁরা আত্মিক উন্নতির পথে এগোতে চান
- যাঁরা নিয়মিত মেডিটেশন করেন
- রেইকি বা অন্য হিলিং পদ্ধতির সঙ্গে যুক্ত
- যারা নতুন হলেও আত্মার ডাক অনুভব করেন
📿 কী লাগবে শুরু করতে?
- একটি খালি মন ও খোলা হৃদয়
- একটি নোটবুক (এঞ্জেল জার্নাল)
- ধ্যানের জন্য শান্ত পরিবেশ
- একটি মোমবাতি, অ্যাঞ্জেলিক ইনসেন্স বা ক্রিস্টাল ( ঐচ্ছিক )
Course Content
( ১ ) বেসিক এঞ্জেল হিলিং কোর্স শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা ।
-
বেসিক এঞ্জেল হিলিং কোর্স শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা ।
06:30




